সারাদেশ
চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫,
চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামে ছুরিকাঘাত করে বিকাশ ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। আহত বিকাশ ব্যবসায়ীর নাম দেলোয়ার হোসেন। এ ঘটনায় কোনো সন্ত্রাসীকে গ্রেফতারও করতে পারেনি থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দেলোয়ার স্থানীয় শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দেলোয়ারের আনোয়ারার চাতুরী চৌমুহনী বাজারে ‘সাথী এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটিতে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি বিকাশ ও নগদ লেনদেন করা হয়।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে শিকলবাহা ক্রসিং মোড়ে পেছন দিক থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে।
তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা এবং বিকাশ-নগদের লেনদেনে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন নিয়ে যায়।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একাধিক সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে বলে জানা গেছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যারেক্ষণ করে সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা করছেন।
শুক্রবার বিকাল পর্যন্ত এ ঘটনায় থানায় মামলায় হয়নি। কোনো সন্ত্রাসীকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ।
সিএমপির সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) জামাল উদ্দিন চৌধুরী জানান, ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। শিগগরই একটা ভালো রেজাল্ট আসবে।
চট্টগ্রাম
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
Copyright © 2026 Shapla News. All rights reserved.