জাতীয়
মাইলস্টোন ট্র্যাজেডি: হাসপাতালের ছাড়পত্র পেলেন আরও দুই শিক্ষার্থী
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫,
মাইলস্টোন ট্র্যাজেডি: হাসপাতালের ছাড়পত্র পেলেন আরও দুই শিক্ষার্থী
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দগ্ধ হওয়া হাফসা খাঁন (১১) ও রাইয়ান (১৪) নামে আরও দুই শিক্ষার্থী।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ছাড়পত্র পাওয়া হাফসা মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং রাইয়ান সপ্তম শ্রেণির। তাদের শরীরে যথাক্রমে ৮ ও ৯ শতাংশ দগ্ধ ছিল।
ডা. শাওন জানান, বিমান বিধ্বংসের ঘটনায় বর্তমানে আমাদের হাসপাতালে ১১ জন ভর্তি আছে। এ পর্যন্ত সুস্থ অবস্থায় ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ২০ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন নিহতের তথ্য পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির ৩ শিক্ষকেরও মৃত্যু হয়েছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬