জাতীয়
ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫,
ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ঢাকায় বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে হালকা বৃষ্টি হতে পারে।
এতে বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ /দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে । এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে অন্য এক পূর্বাভাস বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া নদীবন্দরগুলোতে ০১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ০১ নম্বর নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস
আবহাওয়া অফিসের অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (২৩ আগস্ট) সকাল পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এই পরিস্থিতি আগামী কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আগামী কয়েক দিন দেশের কোথাও কোথাও অতি ভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
বৃষ্টির খবর আবহাওয়ার খবর
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
Copyright © 2026 Shapla News. All rights reserved.