শাহবাগে আসিফ নজরুলের প্রতীকী কফিন নিয়ে মিছিল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫,
শাহবাগে আসিফ নজরুলের প্রতীকী কফিন নিয়ে মিছিলX
রাজধানীর শাহবাগে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি। আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে গিয়ে মৃত হয়ে গেছেন বলে মন্তব্য করেছে দলটি।
শনিবার (৫ জুলাই) বিকেলে জুলাই গণহত্যার বিচারকার্য স্থবিরতার প্রতিবাদে শাহবাগে এ প্রতীকী কফিন মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ বাংলাদেশ রিপাবলিক পার্টির সভাপতি মেজর (অব.) মেহেদী হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার হয়নি। আমার ভাইয়েরা কবরে শুয়ে আছে কিন্তু খুনিরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে।
তিনি বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে গিয়ে মৃত হয়ে গেছেন। আমরা মৃত আসিফ নজরুলকে চাই না, আমরা জুলাইয়ের আসিফ নজরুলকে চাই।
মেহেদী হাসান আরও বলেন, অবিলম্বে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং এই বাংলার মাটিতে খুনি হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে।
দলটির সাধারণ সম্পাদক মেজর (অব.) রাজিব বলেন, যে শহীদদের রক্তের ওপর এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা সে শহীদদের রক্তের কোনো দাম দিচ্ছেন না। খুনিদের বিচার নিশ্চিতে তাদের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
Copyright © 2026 Shapla News. All rights reserved.